জেলার খবর

ঝিনাইগাতীতে আজও বন্যহাতির আক্রমণে বৃদ্ধার মৃত্যু

বন্যহাতির আক্রমণে বৃদ্ধার মৃত্যু
বন্যহাতির আক্রমণে বৃদ্ধার মৃত্যু

শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় বন্যহাতির আক্রমণে আজ–শনিবার এক বৃদ্ধা নিহত হয়েছেন।

বৃহস্পতিবার পাহাড় থেকে লোকালয়ে নেমে আসা বন্য হাতির আক্রমণে এর আগে ৩ জন মারা যান।

ঝিনাইগাতী বন বিভাগের তাওয়াকুচা বিট অফিসার আশরাফুল আলম জানান, শুক্রবার মধ্যরাতে সীমান্তবর্তী তাওয়াকুচা টিলাপাড়া গ্রামে হাতির আক্রমণে মমেনা বেগমের (৬০) মৃত্যু হয়। রাত আড়াইটার দিকে একটি বন্যহাতির পাল ওই বৃদ্ধার বসত ঘর ভেঙে ভেতরে ঢুকে তাকে পায়ের তলায় পিষ্ট করে মেরে ফেলে। মমেনার স্বামীর নাম ফজল হক।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সেলিম রেজা বলেন, এনিয়ে গত এক মাসে বন্যহাতির আক্রমণে ঝিনাইগাতী সীমান্তে সাত জন নিহত হয়েছেন।

গতকাল সেলিম রেজা বলেন, সন্ধ্যার পর ৪০/৫০টি বন্যহাতির একটি দল পানবর এলাকায় এসে হানা দিয়ে তাণ্ডব চালায়। একপর্যায়ে বন্যহাতির দল বাড়িঘরে তাণ্ডব চালাতে শুরু করলে প্রাণ ভয়ে দৌঁড়ে নিরাপদ আশ্রয়ে যাওয়ার সময় হাতির পায়ে পিষ্ট হয়ে ৩ জন ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন।

বন্যহাতির আক্রমণে ওই এলাকার কয়েকটি ঘরবাড়ি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও জানান ঝিনাইগাতী উপজেলার ইউএনও।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ