জেলার খবর

ঝালকাঠিতে বিচারক হত্যার আসামির ফাঁসি রাতে

ফাঁসি
ফাঁসি

ঝালকাঠিতে বোমা হামলায় দুই বিচারক হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশ-জেএমবি নেতা আসাদুল ইসলাম আরিফের ফাঁসি রোববার রাতে খুলনা কারাগারে কার্যকর হওয়ার কথা রয়েছে।

খুলনা জেলা কারাগারের আশপাশে নিরাপত্তা জোরদার করতে দেখা গেছে। কারা পুলিশ ও পোশাকধারী পুলিশের পাশাপাশি গোয়েন্দা পুলিশ দায়িত্ব পালন করছেন।

সকালে কারাগারের সামনের সড়কে বাঁশ বেঁধে বন্ধ করে দেয়া হয়।

জেলা ম্যাজিস্ট্রেট জানিয়েছেন, ফাঁসির মঞ্চ প্রস্তুত রাখা হয়েছে। রোববার রাত সাড়ে ১০টা থেকে ১১টার মধ্যে ফাঁসি কার্যকর হতে পারে।

উল্লেখ, ২০০৫ সালে ঝালকাঠির দুই বিচারককে হত্যার দায়ে ২০০৬ সালে নিম্ন আদালত আরিফসহ সাতজনকে মৃত্যুদণ্ড দেয়। এ বছর ২৮ আগস্ট উচ্চ আদালত একই রায় বহাল রাখে।

ফাঁসির আসামি জঙ্গি নেতা আরিফ ২০০৮ সাল থেকে খুলনা জেলা কারাগারে রয়েছেন।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ