জেলার খবর

ডিসেম্বরের মধ্যে ট্যানারি স্থানান্তর করতে হবে: আমু

আমির হোসেন আমু
আমির হোসেন আমু

ডিসেম্বরের মধ্যে রাজধানীর হাজারীবাগ থেকে ট্যানারিগুলো পুরোপুরিভাবে সাভারে স্থানান্তর না করা হলে গ্যাস, বিদ্যুৎসহ সব ধরনের সংযোগ বিচ্ছিন্ন করে দেয়া হবে বলে জানিয়েছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু।

রোববার সকালে সাভারের হেমায়েতপুরের হরিণধরা এলাকায় চামড়া শিল্পনগর পরিদর্শন শেষে এ কথা জানান তিনি।

শিল্পমন্ত্রী বলেন, মালপত্র পরিবহন ও অন্যান্য কিছু সমস্যার কারণে ট্যানারি কারখানা সরাতে দেরি হয়ে গেছে। কিন্তু পহেলা জানুয়ারি থেকে হাজারীবাগে আর কোনো কারখানা থাকবে না।

যেসব কারখানা এখনও স্থানান্তরের কাজ শুরু করেনি তাদের চুক্তি বাতিল করে দেয়া হবে—এ কথা উল্লেখ করে আমু বলেন, ট্যানারি স্থানান্তরে মালিকরাও সরকারের সঙ্গে একমত হয়েছেন।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ