গ্রামীণ দরিদ্র নারীদের উন্নয়নে আরো বেশি সহায়তা দেয়া হবে বলে জানিয়েছেন বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট জিম ইয়ং কিম।
মঙ্গলবার বরিশালের বাবুগঞ্জে গ্রামীণ নারীদের দারিদ্র্যমুক্তি কর্মসূচি সরেজমিন পরিদর্শন শেষে এ কথা বলেন তিনি।
সকাল সাড়ে ৮টায় হেলিকপ্টারে যোগে তিনি বরিশাল বিমানবন্দরে পৌঁছান। পরে বাবুগঞ্জের দক্ষিণ রাকুদিয়া গ্রামের গ্রাম সমিতি ও উজিরপুরের ভরসাকাঠী গ্রাম পরিদর্শন শেষে তিনি ঢাকার উদ্দেশে রওনা হন।
উপকারভোগী সদস্যদের সঙ্গেও কথা বলেন তিনি। বিশ্বব্যাংকের অর্থায়নে " নতুন জীবনমান উন্নয়ন প্রকল্পের" আওতায় গ্রামীণ নারীদের উন্নয়নে আশ্বস্ত হয়ে তিনি তাদের প্রশংসা করেন। সেই সঙ্গে ওইসব খাতে আরো বেশি বিনিয়োগের আশ্বাস দেন।
পরে তিনি উজিপুরের ভরসাকাঠী প্রাথমিক বিদ্যালয় ও সাইক্লোন সেন্টারও পরিদর্শ করেন।
সেখানে সোলার প্যানেলও ঘুরে দেখেন তিনি। বেলা সাড়ে ১টার দিকে ঢাকার উদ্দেশে বরিশাল ত্যাগ করেন বিশ্বব্যাংক প্রেসিডেন্ট।
গত রোববার রাতে দুই দিনের সফরে কিম ঢাকা এসেছেন।