নারায়ণগঞ্জের ফতুল্লায় থানা আওয়ামী জনতা লীগের সভাপতি শেখ স্বাধীন মনির (৩৫) দুর্বৃত্তের ছুরিকাঘাতে নিহত হয়েছেন।
মঙ্গলবার রাতে দুর্বৃত্তদের হামলায় আহত মনিরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শীদের উদ্ধৃত করে আমাদের সংবাদদাতা জানিয়েছেন, মঙ্গলবার রাত ৮টার দিকে স্বাধীন ও তার স্ত্রী পারভীন এবং তার বড় বোন রেখা বাড়ি ফিরছিলেন। রাস্তায় টোণ্ডামেরুর লোকজন স্বাধীনকে ধারলো অস্ত্র দিয়ে আঘাত করে। তাকে বাঁচাতে গেলে স্ত্রী ও তার বড়বোনও আহত হন।
মনির হোসেন ফতুল্লা থানার রসুলপুর এলাকার মুসলিম শেখের ছেলে।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: