জেলার খবর

হবিগঞ্জের শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, গুলিবিদ্ধ ৫

হবিগঞ্জ
হবিগঞ্জ

হবিগঞ্জের বাহুবলে দীননাথ ইনস্টিটিউশন মডেল হাই স্কুলটি জাতীয়করণের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়েছে ৫ জন।

এ ঘটনায় এসআই দেলোয়ার হোসেনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

বুধবার দুপুরে এ দাবিতে উপজেলা নির্বাহী অফিস ঘেরাও করে স্কুলের শিক্ষার্থীরা। পরে, তারা বাহুবল মডেল থানায় গেলে সেখানে দায়িত্বরত পুলিশ কর্মকর্তাদের সঙ্গে কথা কাটাকাটি হয়।

এ সময়, বিক্ষুব্ধ শিক্ষার্থীরা থানায় হামলা চালায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ফাঁকা গুলি ও লাঠিচার্জ করে পুলিশ।

এ ঘটনায় ৫ শিক্ষার্থী গুলিবিদ্ধসহ আহত হয় অন্তত ৩০ জন। আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য হবিগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার সময় আটক করা হয় ৬ জনকে।

এ ঘটনায় কর্তব্যে অবহেলার দায়ে এসআই দেলোয়ার হোসেনকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। সেই সঙ্গে, সহকারি পুলিশ সুপার সুদীপ্ত রায়কে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে জেলা পুলিশ।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ