জেলার খবর

চুয়াডাঙ্গায় র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ২

বন্দুকযুদ্ধ
বন্দুকযুদ্ধ

চুয়াডাঙ্গার দামুড়হুদায় র‌্যাবের সঙ্গে বৃহস্পতিবার কথিত ‘বন্দুকযুদ্ধে’ স্কুলছাত্র মাহফুজ আলম সজীব হত্যা মামলার ২ আসামি নিহত হয়েছেন। ঘটনাস্থল থেকে অস্ত্র উদ্ধার করা হয়েছে।

আমাদের সংবাদদাতা জানিয়েছেন, নিয়মিত অভিযানের অংশ হিসাবে রাত ৩টার দিকে উপজেলার দর্শনার শান্তিপাড়া এলাকায় যায় র‌্যাব। সেখানে দুর্বৃত্তরা তাদের লক্ষ্য করে অতর্কিত গুলি চালালে র‌্যাবও পাল্টা গুলি চালায়।

পরে বাইপাস সড়কের পাশে স্কুলছাত্র সজীব হত্যা মামলার আসামি সবুজ হোসেন ও শাকিল হোসেনের মৃতদেহ পাওয়া যায়। এলাকাবাসী তাদের পরিচয় নিশ্চিত করে বলে জানিয়েছে র‌্যাব।

গত ২৯ জুলাই জেলার একটি বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্র সজীবকে দুর্বৃত্তরা অপহরণ করলে ৩১ আগস্ট তার মৃতদেহ পাওয়া যায়।

এ ঘটনায় ৬ জনের বিরুদ্ধে মামলা করা হলে দুই জনকে গ্রেপ্তার করে র‌্যাব।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ