রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) নবাব আবদুল লতিফ হলের পাশ থেকে বৃহস্পতিবার মোতালেব হোসেন লিপু নামে এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মজিবুল হক আজাদ খান বলেন, সকালে হলটির ডাইনিং এর পাশের ড্রেন থেকে লিপুর মরদেহ উদ্ধার করা হয়।
লিপু গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। তার বাড়ি ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার মকিমপুর গ্রামে। মরদেহ রাজশাহী মেডিকেলে রাখা হয়েছে।
মোতালেব হোসেন লিপুকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: