লালমনিরহাট, নারায়ণগঞ্জ ও টাঙ্গাইলে সোমবার সড়ক দুর্ঘটনায় এক শিশুসহ পাঁচ জনের মৃত্যু ও আহত হয়েছেন কমপক্ষে ৩ জন।
সকাল সাড়ে ৭টার দিকে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার মির্জারকোটে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ৩ পথচারীকে চাপা দেন। এতে ঘটনাস্থলেই এক শিশুসহ দুই জনের মৃত্যু হয়। গুরুতর আহত একজনকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।
নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার কাঁচপুরে রাস্তার পারাপারের সময় বাস চাপায় এক নারী পোশাক শ্রমিকের মৃত্যু হয়। এতে বিক্ষুব্ধ শ্রমিকরা কাঁচপুরে ঢাকা-সিলেট ও ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক প্রায় দুই ঘণ্টা অবরোধ করে বিক্ষোভ করেন।
এদিকে, টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার আছিমতলা এলাকায় ট্রাক চাপায় এক পথচারী নিহত হন।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: