নারায়ণগঞ্জে শিক্ষক শ্যামল কান্তি ভক্তকে লাঞ্ছনার ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত কমিটি ঘটনাস্থলে তদন্ত কাজ করছে।
সোমবার পিয়ার সাত্তার লতিফ উচ্চ বিদ্যালয়ে ঢাকা সিএমএম কোর্টের বিচারক হাফিজুর রহমানের নের্তৃত্বে একটি দল তদন্ত কাজ শুরু হয়।
এ সময় ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাজহারুল ইসলাম ও গোলাম নবী এবং নারায়ণগঞ্জের চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শহীদুল ইসলাম উপস্থিত ছিলেন।
শ্যামল কান্তির বিরুদ্ধে অভিযোগকারী শিক্ষার্থী রিফাত হাসানকে জিজ্ঞাসাবাদের মধ্য দিয়ে তদন্ত শুরু হয়।
এর আগে শ্যামল কান্তিকে কঠোর পুলিশী প্রহরায় স্কুলে হাজির করা হয়। ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে গত ১৩ মে বিদ্যালয়টির প্রধান শিক্ষক শ্যামল কান্তি ভক্তকে কান ধরে ওঠ-বস করানো হয়।
ঘটনার সঙ্গে স্থানীয় সাংসদের সংশ্লিষ্টতার অভিযোগ ওঠে।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: