জেলার খবর

রেলের ইঞ্জিন বিকল, ঢাকা-চট্টগ্রাম-সিলেট-নোয়াখালীর যোগাযোগ বন্ধ

ট্রেন
ট্রেন

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে চট্টগ্রামগামী কর্ণফুলি এক্সপ্রেস রেলের ইঞ্জিন বিকল হয়ে পড়ায় ঢাকার সঙ্গে চট্টগ্রাম, সিলেট ও নোয়াখালীর রেল যোগাযোগ বন্ধ রয়েছে।

আমাদের ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি জানিয়েছেন, দুপুর সোয়া ১টার দিকে আশুগঞ্জ রেল স্টেশনের আউটারে এ ঘটনা ঘটে।

ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনের মাস্টার শোয়েব আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ইঞ্জিন বিকলের খবর পেয়ে রেলওয়ের স্থানীয় একটি মেরামতকারী দল ঘটনাস্থলে পৌঁছে সরানোর চেষ্টা করছেন।

তারা ব্যর্থ হলে আখাউড়া রেল জংশন থেকে অন্য একটি ইঞ্জিন এনে স্থাপন করলে রেল যোগাযোগ স্বাভাবিক হবে বলে জানান তিনি।

তবে এতে দুর্ভোগে পড়েছে যাত্রীরা।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ