আগামী জাতীয় নির্বাচন নিয়ে কোনো সংকট নেই— তাই নির্বাচন নিয়ে কোনো সংলাপেরও প্রয়োজন নেই বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।
শনিবার দুপুরে তিনি কুষ্টিয়ায় এক অনুষ্ঠান শেষে এ কথা বলেন।
সুষ্ঠু নির্বাচনের জন্য সংলাপ করতেই হবে' বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলামের এমন বক্তব্যের জবাবে মন্ত্রী আরো বলেন, হেফাজতে ইসলাম আর সন্ত্রাসীদের রক্ষায় বিবৃতি দিয়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বার বার প্রমাণ করছেনে যে তিনি জঙ্গিবাদের নেত্রী।
বাংলাদেশে তিনি আদৌ রাজনীতি করবেন কি না- এ নিয়েও প্রশ্ন তোলেন হাসানুল হক ইনু।
বিএনপি জঙ্গি উৎপাদনের কারখানা বলেও এ সময় তিনি মন্তব্য করেন।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: