কুষ্টিয়া সদর উপজেলায় পুলিশের সঙ্গে কথিত ‘বন্দুকযুদ্ধে’ জেএমবি'র এক আঞ্চলিক সদস্য নিহত হয়েছে।
পুলিশের উদ্ধৃতি দিয়ে আমাদের সংবাদদাতা জানিয়েছেন, নাশকতার উদ্দেশ্যে জেএমবি'র সদস্যরা জড়ো হয়েছে- এমন সংবাদের ভিত্তিতে রোববার রাত সাড়ে ৩টার দিকে সদর উপজেলার কবুর হাটে অভিযান চালায় পুলিশ। পুলিশের উপস্থিতি বুঝতে পেয়ে জেএমবি সদস্যরা পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়। এ সময় আত্মরক্ষায় পুলিশও পাল্টা গুলি ছোড়ে।
পরে জেএমবি সদস্যরা পিছু হটলে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় জেএমবি'র এক সদস্যকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে যায় পুলিশ। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: