হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় মঙ্গলবার পাহাড় ধসে ২ জন শ্রমিক মারা গেছেন। আহত হয়েছেন আরো একজন।
নিহতরা হলেন : কায়স্থগ্রাম এলাকার প্রয়াত চাওনউল্লাহর ছেলে মাসুক মিয়া (৩৫) ও নিশাকরি গ্রামের হাবিবুর রহমানের ছেলে শামসুল হক (৪৫)।
আর আহত ব্যক্তি হলেন নিশাকরি গ্রামের ময়না মিয়ার ছেলে জাহেদ মিয়া (২৫)। তাকে উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
আমাদের সংবাদদাতা জানিয়েছেন, কয়েক দিন ধরে সঙ্করসেনা গ্রামের জয়নুল মিয়ার জন্য পাহাড়ে মাটি কাটছিলেন হতাহত ৩ জনসহ আরো কয়েক ব্যক্তি।
সোমবার রাত ১০টা থেকে মঙ্গলবার ভোর রাত পর্যন্ত মাটি কাটছিলেন তারা। সকালে স্থানীয় লোকজন তাদের মাটিচাপা অবস্থায় দেখতে পেয়ে নবীগঞ্জ থানা পুলিশকে জানান।
পরে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে মরদেহ এখনো উদ্ধার করা হয়নি।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: