জেলার খবর

ভালুকায় পিকআপ ভ্যান চাপায় ৩ জন নিহত

সড়ক দুর্ঘটনা
সড়ক দুর্ঘটনা

ময়মনসিংহ-ঢাকা মহাসড়কের ভালুকা উপজেলার কাঁঠালি নামক স্থানে মঙ্গলবার পিকআপ চাপায় ৩ জন শ্রমিকের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও কয়েকজন। নিহতরা স্থানীয় রাসেল স্পিনিং মিলের শ্রমিক ছিলেন।

নিহতরা হলেন: আশরাফ (২২), আমেনা (১৮) ও আনোয়ার (৩৫)। আহতদের স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীদের উদ্ধৃতি দিয়ে আমাদের সংবাদদাতা জানিয়েছেন, সকালে কারখানা ছুটির পর ফটকের সামনে শ্রমিকরা বাসায় ফেরার জন্য অপেক্ষা করছিলেন। এ সময় ভালুকাগামী একটি পিকআপ (ঢাকা-মেটো-ন-১৮-৮৩৫৫) নিয়ন্ত্রণ হারিয়ে ওই শ্রমিকদের চাপা দেয়।

এতে আশরাফ উদ্দিন, আনোয়ার হোসেন ঘটনাস্থলেই নিহত হন। পরে হাসপাতালে নেয়ার পর শ্রমিক আমেনা খাতুনের মৃত্যু হয়।

ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন আর রশিদ বলেন, ঢাকা থেকে ময়মনসিংহগামী বেপরোয়া গতির পিকআপ ভ্যানের চাপায় এ প্রাণহানির ঘটনা ঘটে। দুর্ঘটনায় নিহতদের মৃতদেহ উদ্ধার করা হয়েছে।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ