জেলার খবর

বি.বাড়িয়ায় মন্দিরে ভাঙচুরের ঘটনায় আরো একজন আটক

বি.বাড়িয়ায় মন্দিরে ভাঙচুর
বি.বাড়িয়ায় মন্দিরে ভাঙচুর

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে সনাতন ধর্মাবলম্বীদের মন্দির ও বসতবাড়িতে ভাঙচুর -লুটপাটের ঘটনায় আরো একজনকে আটক করেছে পুলিশ। এ নিয়ে ১০ জনকে আটক করা হলো।

এদিকে, চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি সাখাওয়াত হোসেনের নেতৃত্বে পুলিশ সদর দপ্তর গঠিত চার সদস্যের তদন্ত কমিটি দুপুরে ক্ষতিগ্রস্ত মন্দির ও ঘরবাড়ি পরিদর্শন করেন। এ সময় তারা ক্ষতিগ্রস্তদের সঙ্গে কথা বলেন।

ঘটনাস্থল পরিদর্শন শেষে জাসদ নেত্রী শিরিন আক্তার এমপি অতীতের সাম্প্রদায়িক হামলা ও এ হামলার মধ্যে যোগসূত্র রয়েছে দাবি করে, জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।

ধর্মীয় অনুভূতিতে আঘাতের দোহাই দিয়ে রোববার উপজেলা আহলে সুন্নাত ওয়ালে জামাত ও হেফাজতে ইসলামের নেতাকর্মীরা হিন্দুপাড়ায় হামলা চালিয়ে ১০টি মন্দির ও শতাধিক বসতবাড়ি ভাঙচুর ও লুটপাট করে।

এ ঘটনায় অজ্ঞাত পরিচয় সহস্রাধিক ব্যক্তিতে আসামি করে দুটি মামলা দায়ের করা হয়েছে।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ