খুলনা ও নড়াইলে শুক্রবার সড়ক দুর্ঘটনায় ৫ জন মারা গেছেন। আহত হয়েছেন কমপক্ষে ৬ জন।
পুলিশের উদ্ধৃতি দিয়ে আমাদের সংবাদদাতা জানিয়েছেন, সকাল এগারোটার দিকে ১০-১২ জন যাত্রী নিয়ে খুলনার চুকনগর যাচ্ছিল একটি মহেন্দ্র।
এ সময় কাঁঠালতলা এলাকায় একটি ট্রাক যাত্রীবাহি মহেন্দ্রকে ধাক্কা দিলে ঘটনাস্থলে নারী ও শিশুসহ ৪ জনের মৃত্যু হয়। আহত ৬ জনকে ডুমুরিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
নিহতদের মরদেহ রাখা হয়েছে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে।
এদিকে, নড়াইল-মাগুড়া মহাসড়কে আলাদা সড়ক দুর্ঘটনায় মারা গেছেন আরো একজন।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: