জেলার খবর

অস্ত্র-বোমাসহ জেএমবির ৪ সদস্য আটক

জেএমবির ৪ সদস্য আটক
জেএমবির ৪ সদস্য আটক

রংপুরে একটি আস্তানায় অভিযান চালিয়ে জামাআতুল মুজাহেদীন বাংলাদেশের (জেএমবি) ৪ সদস্যকে আটক করেছে পুলিশ। আটককৃতদের একজন জাপানি নাগরিক কুনিও হোশি মামলার আসামীদের অস্ত্র প্রশিক্ষণ দিয়েছে বলে জানা গেছে।

আটককৃতরা হলেন : বেলাল হোসেন, আল আমিন, এরশাদ আলী ও আশরাফুর ইসলাম।

আমাদের সংবাদদাতা জানিয়েছেন, রংপুর সদর উপজেলার চন্দনপাট ইউনিয়নের সাহাবাজপুর গ্রামের পরিত্যক্ত একটি ইটভাটায় শনিবার রাত আড়াইটার দিকে জঙ্গিরা তাঁবু গেড়ে অবস্থান করছে— এমন খবরের ভিত্তিতে পুলিশ অভিযান চালায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে জেএমবি সদস্যরা তাদের লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করলে পুলিশও পাল্টা গুলি ছোড়ে।

পরে ঘটনাস্থল থেকে দেশি পিস্তলসহ ২টি চাপাতি, একটি চাইনিজ কুড়াল ও ৩টি ককটেল উদ্ধার করা হয়।

২০১৫ সালের ৩ অক্টোবর রংপুরের কাউনিয়া উপজেলার কাচু আলুটারি গ্রামে কুনিও হোশিকে হত্যা করা হয়। হত্যা মামলার অভিযোগপত্রভুক্ত আসামি ৮ জন আর তাদের মধ্যে ৪ জন কারাগারে রয়েছে।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ