জেলার খবর

সিরাজগঞ্জে প্রতিমার মাথা ভেঙে নিয়ে গেছে দুর্বৃত্তরা

কালি মন্দির
কালি মন্দির

সিরাজগঞ্জ সদর উপজেলার বাগবাটি ইউনিয়নে শনিবার ফুলকোচা কালি মন্দিরের প্রতিমার মাথা ভেঙে নিয়ে গেছে দুর্বৃত্তরা।

পুলিশ ও এলাকাবাসির উদ্ধৃতি দিয়ে আমাদের সংবাদদাতা জানিয়েছেন, ফুলকোচা কুন্ডবাড়ি কালি মন্দিরে রাতে কালী ও শীতলা প্রতিমার মাথা ভেঙে নিয়ে যায় দুর্বৃত্তরা। সকালে প্রতিমার মাথা ভাঙা দেখে স্থানীয়রা পুলিশে খবর দিলে ঘটনাস্থল পরিদর্শন করে আইনশৃঙ্খলা বাহিনী।

এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে প্রতিমা ভাঙচুরকারীদের গ্রেপ্তার ও শাস্তি দাবি করেছে জেলা পূজা উদযাপন পরিষদ।

এদিকে, ঘটনাস্থল পরিদর্শন শেষে এ ঘটনার সঙ্গে জড়িতদের আইনের আওতায় এনে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ