জেলার খবর

কুমিল্লায় দুর্বৃত্তের গুলিতে ইউপি চেয়ারম্যানসহ নিহত ২

মনির হোসেন
মনির হোসেন

কুমিল্লার গৌরীপুরে দুর্বৃত্তের গুলিতে মঙ্গলবার জিয়ারকান্দি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মনির হোসেনসহ ২ জন মারা গেছেন। আহত হয়েছেন আরো ২ জন।

আমাদের সংবাদদাতা জানিয়েছেন, সকালে ইউপি চেয়ারম্যান মনির হোসেন ও তার সহযোগীরা মাইকোবাসে করে একটি মামলার হাজিরা দিতে কুমিল্লা যাচ্ছিলেন।

পথে কুমিল্লা-হোমনা সড়কে দাউদকান্দির গৌরীপুর এলাকায় পৌঁছুলে দুর্বৃত্তরা তাদের বহনকারী মাইক্রোবাসে এলোপাথারী গুলি ছোঁড়ে ও ধারালো অস্ত্র দিয়ে কোপাতে থাকে। এ সময় মনির হোসেনসহ ৪জন গুরুতর আহত হন।

তাদের প্রথমে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। পরে আশঙ্কাজন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মনির হোসেন ও তার শ্যালক মহিউদ্দিনকে মৃত ঘোষণা করেন।

পূর্ব শত্রুতার জের ধরে এ হত্যাকাণ্ড হয়েছে বলে ধারণা করছে পুলিশ।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ