খুলনার ফুলতলায় পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে মঙ্গলবার নিষিদ্ধ ঘোষিত চরমপন্থী সংগঠন পূর্ববাংলা কমিউনিস্ট পার্টির সদস্য বেলাল নিহত হয়েছে।
পুলিশের উদ্ধৃতি দিয়ে আমাদের সংবাদদাতা জানিয়েছেন, ভোরে ফুলতলার দামোদর এলাকায় চরমপন্থী দলের সদস্যরা ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। এ সময় টহল পুলিশ সেখানে পৌঁছলে তাদের লক্ষ্য করে গুলি ছোঁড়ে দলটি। পুলিশ পাল্টা গুলি চালালে একপর্যায়ে চরমপন্থীরা পিছু হটে।
পরে পুলিশ ঘটনাস্থল থেকে একটি দেশী শাটারগান, দুই রাউন্ড গুলি ও চারটি বোমা উদ্ধার করে। এছাড়াও বেলাল নামের এক ডাকাত সদস্যকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে। তাকে ফুলতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পরে মরদেহ ময়না তদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। নিহত বেলালের বিরুদ্ধে বিভিন্ন থানায় হত্যাসহ ৯টি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।