শিমুলিয়া-কাওড়াকান্দি নৌরুটে ডুবোচরের কারণে মঙ্গলবার ফেরিতে আটকা পড়েন নৌ-পরিবহনমন্ত্রী শাহাজাহান খান। পরে ফেরি উদ্ধার করে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)।
আমাদের সংবাদদাতা জানিয়েছেন, শিমুলিয়া ঘাট থেকে রো-রো গোলাম মাওলা ফেরিটি সকালে কাওড়াকান্দি ঘাটের উদ্দেশ্যে ছেড়ে যায়। পথে মুন্সীগঞ্জের লৌহজং র্টানিং পয়েন্টে পদ্মার ডুবোচরে আটকে যায় ফেরিটি।
এদিকে, এ ফেরিতে নৌ-মন্ত্রী শাজাহান খান ও কেন্দ্রীয় আওয়ামী লীগের নেতা-কর্মিরা থাকায় তারাও আটকা পড়েন। পরে স্পীডবোট ও জাহাজে করে আওয়ামী লীগের নেতাকর্মীদের কাওড়াকান্দি পৌঁছে দেয়া হয়। তবে ফেরিতে থেকে যান নৌমন্ত্রী।
পরে ফেরিটি উদ্ধারে বিআইডব্লউটিএ ও বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি)।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: