ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে সনাতন ধর্মাবলম্বীদের বাড়িঘরে দুই দফা হামলার ঘটনার ১২ দিন পর পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়ে এসেছে। হামলায় জড়িত থাকার দায়ে নতুন করে আর কাউকে আটক করা হয়নি।
এ ঘটনায় এখন পর্যন্ত ৪টি মামলা দায়ের করা হয়েছে— গ্রেপ্তার করা হয়েছে ৭৪ জনকে।
এদিকে, হামলার প্রতিবাদে শরীয়তপুর কেন্দ্রীয় শহীদ মিনারে মানববন্ধন হয়েছে। এ সময় হিন্দু-বৌদ্ধ -খ্রিস্টান ঐক্য পরিষদ, পূজা উদযাপন পরিষদ ও জাতীয় হিন্দু মহাজোটের শরীয়তপুর জেলা শাখা এ কর্মসুচিতে অংশ নেয়।
হামলার সঙ্গে জড়িতদের দ্রুত বিচার ট্রাইব্যুনালে বিচার, ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের দাবি জানান বক্তারা।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: