জেলার খবর

মানবিক বিপর্যয়ে সাঁওতাল পল্লীর মানুষ

মানবিক বিপর্যয়ে সাঁওতাল পল্লী
মানবিক বিপর্যয়ে সাঁওতাল পল্লী

গাইবান্ধার গোবিন্দগঞ্জের মাদারপুর আর জয়পুর সাঁওতাল পল্লীর শিশু, নারী ও পুরুষরা এখনও অবরুদ্ধ—পুরুষ ও নারীরা এলাকার বাইরে বের হলেই দুর্বৃত্তদের হাতে লাঞ্চিত হচ্ছেন।

কর্মজীবীরা এখন কর্মহীন— নিরাপত্তাহীনতা, আতঙ্ক আর গ্রেপ্তারের ভয়ে অনেকেই ঘরবাড়ি ছেড়ে পালিয়ে বেড়াচ্ছেন। মানবিক বিপর্যয়ের মুখোমুখি সাঁওতাল পল্লীর মানুষজন।

মাদারপুর-জয়পুর সাঁওতাল পল্লীর আতংকিত নারী-পুরুষরা কার্যত কর্মহীন সময় কাটাতে বাধ্য হচ্ছেন। দলবদ্ধ হয়ে তারা সুদিনের কথা ভাবছেন বটে কিন্তু অনিশ্চিত ভবিষ্যতের চিন্তা আর দীর্ঘশ্বাস এখন তাদের একমাত্র সঙ্গী।

কখনও কখনও জড়ো হচ্ছেন স্থানীয় গীর্জা চত্বরে। এ অবস্থা থেকে মুক্তি পেতে প্রধানমন্ত্রীসহ প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন তারা।

এখানকার শিক্ষার্থীদের দিন কাটছে চরম হতাশায় । শিক্ষাপ্রতিষ্ঠানে যেতে না পেরে বিমর্ষ। এদিকে, সেখানে প্রতিদিনই আসছেন মানবাধিকার কর্মীরা। শান্তনা দিচ্ছেন আদিবাসীদের।

গাইবান্ধার গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ সুব্রত কুমার সরকার বলেন, নিরাপত্তাহীনতার কোনো কারণ নেই।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ