জেলার খবর

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় ৫ পুলিশ সদস্যসহ নিহত ৯

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় ৫ পুলিশ সদস্যসহ নিহত ৭
বগুড়ায় সড়ক দুর্ঘটনায় ৫ পুলিশ সদস্যসহ নিহত ৭

বগুড়ার শেরপুরে সারবোঝাই ট্রাকের সঙ্গে পুলিশ বহনকারী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে পুলিশের পাঁচ সদস্যসহ সাত জন নিহত ও কমপক্ষে আহত হয়েছেন ছয় জন। এদিকে, ধুনেটে ও নাটোরে ২ জন মারা গেছেন।

শনিবার রাত সোয়া মধ্যরাতের দিকে উপজেলার মহিপুর বাজার এলাকায় ঢাকা-বগুড়া মহাসড়কে দুর্ঘটনায় তারা নিহত হন।

পাঁচ পুলিশ সদস্য হলেন: সামছুল ইসলাম, আলমগীর হোসেন, শাজাহান কবির, সোহেল রানা ও প্রণব রায়। তারা কুড়িগ্রাম জেলায় কর্মরত ছিলেন।

অন্য দুজন হলেন: জেলা পুলিশের পরিচ্ছন্নতাকর্মী শ্যামল দাস ও পুলিশ বহন করা ট্রাকের চালক।

আহত ছয় জনের মধ্যে তিনজন পুলিশের সদস্য। তারা হলেন মইনুল ইসলাম, রুবেল চৌধুরী ও মনোয়ার হোসেন। আহত বাকি তিনজন হলেন দুর্ঘটনাকবলিত সারবোঝাই ট্রাকের চালক, তার সহকারী এবং পুলিশ বহন করা ট্রাকের চালকের সহকারী। তাদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

ফায়ার সার্ভিস ও পুলিশ দুর্ঘটনার পর স্থানীয় লোকজনের সহায়তায় হতাহত ব্যক্তিদের উদ্ধার করেন।

শেরপুর থানার পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মো. এরফান বলেন, পুলিশের রিকুইজিশন করা ট্রাকটি ঢাকার উদ্দেশে যাচ্ছিল। ট্রাকে কুড়িগ্রাম জেলা পুলিশ ও পুলিশের বেতার সদস্যরা ছিলেন। বগুড়াগামী সারবোঝাই ট্রাকটি বিপরীত দিক থেকে আসছিল। সারবোঝাই ট্রাকটি বেপরোয়াভাবে চালাচ্ছিলেন চালক। মহিপুর বাজার এলাকায় দুটি ট্রাকের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়।

পুলিশ জানায়, আহত ব্যক্তিদের মধ্যে পুলিশের এক সদস্যকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। আহত চারজন বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। আহত অপর একজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে চিকিৎসা নিয়েছেন।

এদিকে, বগুড়ার ধুনোট ও নাটোরে পৃথক সড়ক দুর্ঘটনায় ২ জন মারা গেছেন।

নাটোরের বনপাড়ায় যাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত হয়েছে একজন। আহত হয়েছে অন্তত ১০ জন। ধুনেটে একজন মারা গেছেন।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ