জেলার খবর

এখনো আতঙ্কে গাইবান্ধার সাঁওতালরা

সাঁওতাল পল্লী
সাঁওতাল পল্লী

গাইবান্ধার গোবিন্দগঞ্জে হামলার শিকার সাঁওতাল পল্লীর আতঙ্কে এখনো কাটছে না— এক সপ্তাহ পরেও খোলা আকাশের নীচে দিন কাটছে ক্ষতিগ্রস্তদের। নিরাপত্তাহীনতার পাশাপাশি রয়েছে চরম খাদ্যাভাব।

এদিকে, ঘটনাস্থল পরিদর্শন করে বিভিন্ন দল, সংগঠন ও সুশীল সমাজের নেতারা সাঁওতালদের হত্যা ও উচ্ছেদের বিচার বিভাগীয় তদন্ত এবং তাদের পুনর্বাসন দাবি করেছেন।

গাইবান্ধার গোবিন্দগঞ্জে সাঁওতাল ক্ষুদ্র জাতিগোষ্ঠী অধ্যুষিত মাদারপুর বাগদা ফার্ম এলাকায় হামলার এক সপ্তাহ পর এখনো এলাকাতে আতঙ্ক কাটেনি। আশ্রয়স্থল হারিয়ে খোলা আকাশের নীচে বাস করছেন সাঁওতালরা। চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন ক্ষতিগ্রস্থ তারা।

বাগদা ফার্ম এলাকায় সাঁওতালদের ঘর-বাড়ি পুড়িয়ে দেওয়ার পর এখন সেখানে দেওয়া হচ্ছে কাঁটা তারের বেড়া। উচ্ছেদ করা সেই স্থানের জমিতেও ট্রাকটর দিয়ে হাল চাষ করা হচ্ছে আর জমির নিরাপত্তায় রয়েছে পুলিশ।

হামলা ও হত্যার বিচারের দাবি জানিয়েছেন বিপন্ন জনপদের বাসিন্দারা। ক্ষতিগ্রস্তদের অভিযোগ, আন্দোলনের নামে ইন্ধন জোগানোর জন্য স্থানীয় চেয়ারম্যান দায়ী।

এদিকে, ঘটনাস্থলে গিয়ে বিভিন্ন রাজনৈতিক দল, ধর্মীয় ও সামাজিক সংগঠনের নেতারা সহানুভূতি জানাচ্ছেন । সরকারের পক্ষ থেকে সহায়তার আশ্বাস দিয়েছেন আওয়ামী লীগ নেতারা।

ঘটনাস্থল পরিদর্শন শেষে, সাঁওতালদের জমি ফিরিয়ে দেওয়ার পাশাপাশি ঘটনার বিচারবিভাগীয় তদন্ত কমিশন দাবি জানিয়েছেন আদিবাসী ফোরামের সাধারণ সম্পাদক সঞ্জীব দ্রং।

জমি ফিরিয়ে দেয়ার নামে হাতিয়ে নেয়া টাকা স্থানীয় প্রতিনিধিদের কাছ থেকে ফেরত চেয়েছেন সাঁওতালরা।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ