জেলার খবর

সিরাজগঞ্জে বাস-ট্যাংকলরি সংঘর্ষে নিহত ২

সড়ক দুর্ঘটনা
সড়ক দুর্ঘটনা

সিরাজগঞ্জের হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কে তাড়াশ উপজেলার খালকুলা এলাকায় মঙ্গলবার গ্যাস সিলিন্ডার বহনকারী ট্যাংকলরি ও যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে ২ জন মারা গেছেন। আহত হয়েছেন কমপক্ষে ২ জন।

নিহতরা হলেন: ট্যাংকলরীর হেলপার রফিকুল (৩৫)। তিনি বগুড়া জেলার শাহজাহানপুর থানার জামালপুর গ্রামের আবু সামাদের ছেলে। অন্যজন হলেন বাসযাত্রী তাজিমুল (৫০)। তিনি চাঁপাইনবাবগঞ্জ জেলা সদরের আদাই গ্রামের বাসিন্দা।

এছাড়াও আহত বাসচালক জাহাঙ্গীর ও যাত্রী ফুলচানকে সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানী বলেন, ভোরে ঢাকা থেকে উত্তরবঙ্গগামী যাত্রীবাহী বাসটি ঘটনাস্থলে পৌঁছলে বিপরীতমুখী গ্যাস সিলিন্ডার পরিবহনকারী ট্যাংকলরির সঙ্গে সংঘর্ষ হয়। এ সময় ঘটনাস্থলেই ২ জনের মৃত্যু হয় আর আহত হন আরো ২ জন। পরে খবর পেয়ে পুলিশ গিয়ে হতাহতদের উদ্ধার করে।

তিনি আরো বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ট্যাংকলরিটি হেলপার চালাচ্ছিল।

নিহতদের মরদেহ থানায় এবং আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ