যারা বিভেদ সৃষ্টি করবেন-শৃঙ্খলা মানবেন না তাদের দলে থাকার কোনো অধিকার নেই বলে সতর্ক করে দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
বুধবার সকালে যশোর সার্কিট হাউজে দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে দেয়া এক বক্তব্যে এসব কথা বলেন ওবায়দুল কাদের।
এসময় তিনি সব ভেদাভেদ ভুলে শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে আগামী জাতীয় নির্বাচনের জন্য প্রস্তুতি নিতে নেতাকর্মীদের নির্দেশ দেন।
ওবায়দুল কাদের বলেন, ফুল দিয়ে নেতাদের খুশি করার প্রয়োজন নেই। এখন প্রয়োজন জনগণকে খুশি করা। জনগণের ভালোবাসা অর্জন করতে হবে। নেতার জন্য যে ফুল এনেছেন তা শুকিয়ে যাবে। কিন্তু মানুষের ভালোবাসার ফুল কোনো দিন শুকিয়ে যাবে না।
এর আগে সকালে যশোর বিমানবন্দরে পৌঁছালে জেলা আওয়ামী লীগের নেতারা তাকে ফুলেল শুভেচ্ছা জানান।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: