মাদারীপুরের পান্তাপাড়ায় শনিবার নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী একটি বাস খালে পড়ে ২ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন কমপক্ষে ২০ জন।
নিহতরা হলেন: বরগুনা জেলার কামার খালী এলাকার কামাল হোসেন হাওলাদার (৩২) ও জাফর ইকবাল জমাদ্দার (৪০)।
আমাদের সংবাদদাতা জানিয়েছেন, ভোর পৌনে ৫টার দিকে ঢাকা থেকে বরিশালগামী ঈগল পরিবহনের যাত্রীবাহী একটি বাস মাদারীপুরের ডাসার থানার পান্তাপাড়া এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে যায়। পরে ঘটনাস্থল থেকে ২ জনের মরদেহ ও আহত ২০ যাত্রীকে উদ্ধার করা হয়।
এখনো কমপক্ষে ১০ জন যাত্রী নিখোঁজ রয়েছেন। নিখোঁজদের সন্ধানে উদ্ধার তৎপরতা চালাচ্ছেন ফায়ার সার্ভিসের ডুবুরি দল।
আহত যাত্রীদের কালকিনি ও মাদারীপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: