জেলার খবর

শতাধিক রোহিঙ্গাকে ফেরত পাঠিয়েছে কোস্টগার্ড

রোহিঙ্গা
রোহিঙ্গা

মিয়ানমারের রাখাইন রাজ্যে সেনাবাহিনীর দমন অভিযানের মুখে প্রাণ বাঁচাতে পালিয়ে আসা শতাধিক রোহিঙ্গাকে বাংলাদেশে অনুপ্রবেশের সময় ফেরত পাঠানো হয়েছে। ফিরিয়ে দেয়া রোহিঙ্গাদের অধিকাংশ নারী ও শিশু বলে জানিয়েছে কোস্টগার্ড।

শনিবার রাত দেড়টার দিকে টেকনাফের নয়াপাড়া পয়েন্টে নাফ নদীতে এ অভিযান চালানো হয়।

গত ৯ অক্টোবর মিয়ানমারের রাখাইন রাজ্যে ৩টি সীমান্ত পোস্টে বিচ্ছিন্নতাবাদীদের হামলায় নয় সীমান্ত পুলিশের মৃত্যু হয়। এরপরই আশপাশের এলাকাগুলোতে ব্যাপক ধরপাকড় শুরু হয়। রাখাইন রাজ্যের রোহিঙ্গা অধ্যুষিত এলাকাগুলোতে শুরু হয় সেনাবাহিনীর অভিযান।

অভিযানের মুখে অনেক রোহিঙ্গা নাফ নদী পাড়ি দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা চালায়। এ পেক্ষাপটে টেকনাফ সীমান্তে কোস্টগার্ড ও বিজিবির টহল জোরদার করা হয়। রোহিঙ্গারা বাংলাদেশের জলসীমায় প্রবেশ করতে চাইলেই তাদের ফেরত পাঠানো হচ্ছে।

শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে টেকনাফের সাবরাং ইউনিয়নের নয়াপাড়া পয়েন্টে নাফ নদীর জলসীমার শূন্য রেখা থেকে ১২৫ জন রোহিঙ্গাকে ফেরত পাঠানো হয়।

এদিকে, রোহিঙ্গাদের জন্য বাংলাদেশের সীমান্ত খোলা রাখার আহবান জানিয়েছে জাতিসংঘের শরনার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর।

সংস্থাটি শুক্রবার এক বিবৃতিতে রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের ওপর দমন-পীড়নের খবরে গভীর উদ্বেগ প্রকাশ করে মিয়ানমারের সরকারকে সেখানকার রোহিঙ্গাদের সুরক্ষা দেয়ার আহ্বান জানিয়েছে।

মিয়ানমারে জাতিগত নিপীড়নের শিকার হয়ে রোহিঙ্গারা কয়েকযুগ ধরে বাংলাদেশে এসে বসবাস করছে। বেসরকারি হিসেবে বর্তমানে এদেশে পাঁচ লাখেরও বেশি রোহিঙ্গা রয়েছে।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ