জেলার খবর

সোলার হারিকেন প্রকল্পের আওতায় শেরপুর

সোলার হারিকেন
সোলার হারিকেন

শেরপুরের নকলা ও নালিতাবাড়ি উপজেলার প্রায় ১৮ হাজার শিক্ষার্থীর ঘর আলোকিত হয়েছে ‘আলোয় ভুবন ভরা’ প্রকল্পের সোলার হারিকেনে। এতে শিক্ষার্থীরা রাতে লোডশেডিংয়ের সময় এ বাতি জ্বালিয়ে লেখাপড়া করতে পারছে। বিনামূল্যে দেয়া এ সোলার হারিকেন পেয়ে খুশি তারা।

আমাদের সংবাদদাতা জানিয়েছেন, শেরপুর জেলার নকলা ও নালিতাবাড়ি উপজেলায় সন্ধ্যার পর নিয়মিত বৈদ্যুতিক লোডশেডিংয়ে ব্যহত হয় শিক্ষার্থীদের পড়াশোনা। এ পরিস্থিতি মোকাবেলায় গত বছর প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ে এ দুই উপজেলার প্রায় ৫ হাজার শিক্ষার্থীর মাঝে পরীক্ষামূলক ভাবে ‘আলোয় ভুবন ভরা’ প্রকল্পের আওতায় সোলার হারিকেন বিতরণ করা হয়।

এতে সফলতা পাওয়ায় এবছর ওই দুই উপজেলার ১৭ হাজার ৫২০ জন শিক্ষার্থীর মাঝে সোলার হারিকেন বিতরণ করা হয়েছে।

বিনামূল্যে এসব সোলার হারিকেন বিতরণ করায় খুশি শিক্ষার্থী ও অভিভাবকরা।

স্থানীয় সাংসদ ও কৃষি মন্ত্রী মতিয়া চৌধুরী উদ্যোগে সরকারের বাড়তি কোন অনুদান ছাড়াই শুধু মাত্র টিআর-জিআর প্রকল্পের অর্থে পরিচালিত হচ্ছে ‘আলোয় ভুবন ভরা’ প্রকল্পটি।

বাংলাদেশ ডিজেল প্ল্যান্ট বিডিপি লিমিটেড এর তৈরি করা প্রতিটি হারিকেন তৈরিতে খরচ হয়েছে ১ হাজার ১০০ টাকা। প্রতিটি হারিকেন দিনের বেলায় সূর্যের আলোতে পুরোপুরি চার্জ দেয়া হলে একটানা ৮ ঘণ্টা জ্বালানো যায়।

এছাড়া চার্জ শেষ হয়ে গেলে জরুরি প্রয়োজনে হারিকেনের সংযুক্ত বিশেষ ডায়নামো ১০ থেকে ২০মিনিট ঘুরিয়ে চার্জ করা যাবে। এতে প্রায় এক ঘণ্টা সোলার হারিকেনটি জ্বালানো যাবে।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ