জেলার খবর

সিরাজগঞ্জে ট্রেন লাইনচ্যুত, ঢাকার সঙ্গে যোগাযোগ রেল বন্ধ

সিরাজগঞ্জে ট্রেন লাইনচ্যুত, ঢাকার সঙ্গে যোগাযোগ রেল বন্ধ
সিরাজগঞ্জে ট্রেন লাইনচ্যুত, ঢাকার সঙ্গে যোগাযোগ রেল বন্ধ

সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতুর পশ্চিম এলাকায় পাবর্তীপুর থেকে ঢাকাগামী পণ্যবাহী একটি ট্রেনের ছয়টি বগি লাইনচ্যুত হয়েছে।

রোববার সকাল ১১টার দিকে ঢাকা-রাজশাহী রেল সড়কে ওই দুর্ঘটনায় ঢাকার সঙ্গে উত্তর-পশ্চিমাঞ্চলের রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে।

বগিগুলো লাইনে তোলার জন্য বেলা সোয়া ১২টায় একটি উদ্ধারকারী ট্রেন ঈশ্বরদী থেকে ঘটনাস্থলের এসেছে।

বঙ্গবন্ধু সেতুর পশ্চিম থানার ওসি মোহাম্মদ দাউদ জানান, রোববার বেলা সোয়া ১১টায় সিরাজগঞ্জ সদর উপজেলার সয়দাবাদ ইকোপার্ক এলাকায় একটি মালবাহী ট্রেনের ছয়টি বগি লাইনচ্যুত হয়।

বগি লাইনচ্যুত হওয়ায় বঙ্গবন্ধু সেতুর ওপর দিয়ে যাওয়া রেললাইন দিয়ে ট্রেন চলাচল বন্ধ রয়েছে বলে জানান তিনি।

এটি ঢাকার সঙ্গে উত্তর-দক্ষিণের একমাত্র রেললাইন। উদ্ধার কাজ শেষ হতে কত সময় লাগবে সে সম্পর্কে এখনো কিছু জানাতে পারেনি রেল কর্তৃপক্ষ।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ