ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার নিরাপত্তা জোরদারে ৫০টি সিসি ক্যামেরা বসানোর কাজ শুরু করেছে জেলা পুলিশ।
সোমবার দুপুর থেকে নাসিরনগরে সনাতন ধর্মাবলম্বীদের বাড়িতে ও বিভিন্ন সড়কের মোড়ে মোড়ে সিসি ক্যামেরা স্থাপনের কাজ শুরু হয়।
কয়েকদিনের মধ্যেই ক্যামেরা বসানোর কাজ শেষ হবে এবং প্রয়োজনে আরো বেশি ক্যামেরা স্থাপন করা হবে জানিয়েছে পুলিশ।
এদিকে গত ১৬ নভেম্বর উপজেলা ভাইস চেয়ারম্যান অঞ্জন কুমার দেবের বাড়িতে দ্বিতীয় দফা অগ্নিসংযোগের ঘটনায় একটি মামলা হয়েছে। রোববার রাতে অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করে মামলা করেন অঞ্চন কুমার।
নাসিরনগরে মন্দির ও হিন্দু পরিবারের বাড়িঘরে কয়েক দফা হামলার পর অনাকাঙ্খিত ঘটনা এড়াতে সিসি ক্যামেরা বসানোর সিদ্ধান্ত নেয় প্রশাসন।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: