জেলার খবর

আশুগঞ্জ সার কারখানায় উৎপাদন শুরু

আশুগঞ্জ সার কারখানা
আশুগঞ্জ সার কারখানা

গ্যাস সরবরাহ বন্ধ থাকার কারণে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ সার কারখানায় দীর্ঘ ৭ মাস পরে আবার সার উৎপাদন শুরু হয়েছে। মঙ্গলবার সকাল থেকে আশুগঞ্জ সার কারখানায় শুরু হয়েছে সার উৎপাদন।

আমাদের সংবাদদাতা জানিয়েছেন, কারখানার উৎপাদন বন্ধ থাকায় প্রতিদিন আড়াই কোটি টাকা মূল্যের প্রায় ১৪০০ মেট্রিকটন ইউরিয়া উৎপাদন ব্যাহত হয়েছে বলে জানিয়েছে মিল কর্তৃপক্ষ।

সেচ মৌসুমে নিরবিচ্ছিন্নভাবে বিদ্যুৎ সরবরাহের জন্য চলতি বছরের ৪ এপ্রিল আশুগঞ্জসহ দেশের সবগুলো সার কারখানার গ্যাস সরবরাহ বন্ধ করে বিদ্যুৎ কেন্দ্রগুলো চালুর উদ্যোগ নেয় সরকার। ছয় মাস বন্ধ থাকার পর গত ৬ অক্টোবর আশুগঞ্জ সার কারখানায় গ্যাস সরবরাহ দেয়া হয়।

তবে কারখানার বিভিন্ন ইউনিটের যন্ত্রাংশে ত্রুটি দেখা দেয়ায় উৎপাদন শুরু করা যায়নি।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ