রংপুরের বদরগঞ্জের রাধারামপুরে রাসযাত্রার ৮টি মূর্তি ভাঙচুর করেছে দুর্বৃত্তরা।
সোমবার গভীর রাতে মঠখোলাপাড়া হরিবাসরে শ্রী-কৃষ্ণের রাসযাত্রার আটটি মূর্তি ভাঙচুর করা হয়। এ ঘটনায় রাতেই বদরগঞ্জ থানায় মামলা করেছেন মঠখোলা বারোয়ারী মন্দির কমিটির সভাপতি নরেশ চন্দ্র রায়।
মামলায় কমিটির সাবেক দুই সদস্যসহ অজ্ঞাত কয়েকজনকে আসামি করা হয়।
পুলিশ জানিয়েছে, মন্দির কমিটি নিয়ে দ্বন্দ্বের জের ধরে এ ঘটনা ঘটতে পারে তবে, তদন্তের পরই জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: