জেলার খবর

আশুলিয়ায় কারখানায় দগ্ধ নারী শ্রমিকের মৃত্যু

আশুলিয়ায় কারখানায় দগ্ধ নারী শ্রমিকের মৃত্যুু
আশুলিয়ায় কারখানায় দগ্ধ নারী শ্রমিকের মৃত্যুু

আশুলিয়ায় গ্যাস লাইটার কারখানায় অগ্নিকাণ্ডে দগ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন এক শ্রমিকের মৃত্যু্ হয়েছে।

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটের আবাসিক চিকিৎসক পার্থ শংকর পাল জানান, আঁখি নামের ২০ বছর বয়সী মেয়েটির শরীরের ৩০ শতাংশ পুড়ে গিয়েছিল। পাশাপাশি তার শ্বাসনালী মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল।

তিনি আরো বলেন, সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত দেড়টার দিকে আঁখি মারা গেছেন।

গতকাল বিকেলে আশুলিয়ার জিরাবো এলাকার ‘কালার ম্যাক্স (বিডি) লিমিটেড’ নামের ওই কারখানায় আগুন লাগলে ২৬ জন দগ্ধ হন। তাদের মধ্যের ২০ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়।

তিনি বলেন, দগ্ধ যারা এসেছেন তাদের সবাই নারী তাদের শরীরের ২০ থেকে ৭০ শতাংশ পুড়ে গেছে কারও অবস্থাই ভালো নয়।

আঁখিদের বাড়ি রংপুরের মিঠাপুকুরে, তার বাবার নাম আশরাফুল। আরও প্রায় একশ শ্রমিকের সঙ্গে আশুলিয়ার ওই গ্যা স লাইটার কারখানায় কাজ করতেন আঁখি।

স্থানীয়রা জানিয়েছেন, ওই কারখানায় ঠিক কীভাবে আগুন লেগেছিল, তা এখনও স্পষ্ট নয় তবে গ্যাস লাইটার তৈরি হত বলে সেখানে দাহ্যা সামগ্রী ছিল না। অগ্নিকাণ্ডের আগে বিকট শব্দ হয়েছে ।

ইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আব্দুল হামিদ মিয়া জানান, সাভার ও ইপিজেডের পাঁচটি ইউনিট প্রায় সোয়া দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনলেও ততক্ষণে টিনের তৈরি কারখানার তিনটি শেড পুড়ে যায়।

ওই ঘটনায় দগ্ধদের মধ্যেি পাঁচ জনকে সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতাল ও আরেকজনকে উত্তরার ইস্টওয়েস্ট মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ