জেলার খবর

যেকোনো হুমকি মোকাবেলায় সেনাবাহিনীকে প্রস্তুত থাকার আহ্বান, প্রধানমন্ত্রীর

শাহজালাল (র.) ও শাহ পরাণের (র.) মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী

শেখ হাসিনা
শেখ হাসিনা

অভ্যন্তরীণ ও বহির্বিশ্বের যেকোনো হুমকি মোকাবেলায় সেনাবাহিনীকে সদা প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার সিলেটে জালালাবাদ সেনানিবাসে বাংলাদেশ সেনাবাহিনীর ১৭ পদাতিক ডিভিশনের নতুন প্রতিষ্ঠিত ১১ পদাতিক ব্রিগেডের পতাকা উত্তোলন অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সর্বোচ্চ ত্যাগ স্বীকারে সেনাবাহিনীকে প্রস্তুত থাকার আহ্বান জানান প্রধানমন্ত্রী।

সেইসঙ্গে সেনাবাহিনীকে সামাজিক ও ধর্মীয় মূল্যবোধে উদ্বুদ্ধ হওয়ার কথা বলেন তিনি।

শেখ হাসিনা আরো বলেন, সেনা সদস্যদের মঙ্গলময় জীবনের অধিকারী হতে হবে।

এর আগে সিলেট সফররত প্রধানমন্ত্রী শেখ হাসিনা হযরত শাহজালাল (র.) ও শাহ পরাণের (র.) মাজার জিয়ারত করেন।

সেনাবাহিনীর নবগঠিত ১১ পদাতিক ব্রিগেডের পতাকা উত্তোলন অনুষ্ঠানে যোগ দিতে সকালে সিলেট পৌঁছান প্রধানমন্ত্রী।

এ সময় ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, সেনাপ্রধান আবু বেলাল মোহাম্মদ শফিউল হক ও সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরানসহ স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ ও স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা।

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, প্রধানমন্ত্রীর নিরাপত্তা উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিক, আওয়ামী লীগ নেতা সুরঞ্জিত সেনগুপ্ত, ফারুক খান, মাহবুব-উল-আলম হানিফ ও দীপু মণি এই সফরে শেখ হাসিনার সঙ্গে রয়েছেন।

এ সফরে একটি জনসভায় অংশ নেয়ার কথা থাকলেও আসন্ন জেলা পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা হওয়ায় আচরণবিধির বিষয়টি মাথায় রেখে তা স্থগিত করা হয়েছে জানিয়েছেন মহানগর আওয়ামী লীগের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান।

প্রধানমন্ত্রীর প্রেস উইং জানিয়েছে, সিলেট সফর শেষে বিকেলেই তার ঢাকায় ফেরার কথা রয়েছে।

সাবেক মেয়র কামরান জানিয়েছেন, প্রধানমন্ত্রীর সফর ঘিরে সিলেটে উৎসবমুখর পরিবেশ বিরাজ চলছে।

প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে স্বাগত জানাতে দেয়ালে দেয়ালে টানানো হয়েছে পোস্টার তোরণ, ব্যানার ও ফেস্টুনে ছেয়ে গেছে পুরো নগরী।

চলতি বছর সিলেটে প্রধানমন্ত্রীর দ্বিতীয় সফর এটি এর আগে গত ২১ জানুয়ারি সিলেট সফরে গিয়েছিলেন তিনি।

১৩টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপনেরও কথা ছিল। সেভাবে প্রস্তুতিও নেয়া হয়েছিল কিন্তু জেলা পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা হওয়ায় আচরণবিধি লঙ্ঘন হতে পারে বলে সেসব কর্মসূচি স্থগিত করা হয়েছে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ