পাবনার ঈশ্বরদী উপজেলার জয়নগর এলাকায় র্যাবের সঙ্গে কথিত ‘বন্দুকযুদ্ধে’ তিন ডাকাত নিহত হয়েছে। গুলিবিদ্ধ হয়েছে আরো ৫ জন।
আমাদের সংবাদদাতা জানিয়েছেন, জয়নগরের বাদশা রাইস এজেন্সি নামের একটি চালকলে বৃহস্পতিবার রাতে হানা দেয় ডাকাতদল। খবর পেয়ে স্থানীয় এলাকাবাসী ও র্যাব তাদের ধাওয়া করলে ডাকাতদের সঙ্গে গুলি বিনিময় হয় র্যাবের। গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যায় তিন ডাকাত। গুলিবিদ্ধ হয় আরও পাঁচ ডাকাত।
এদিকে, ফরিদপুরের মধুখালীতে দুই ডাকাত দলের মধ্যে সংঘর্ষে ২ জন নিহত হয়েছে। এ ঘটনায় অস্ত্রসহ ৬ জন আটক করেছে পুলিশ।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: