নাটোর ও বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় ৫ জন নিহত হয়েছে।
আমাদের সংবাদদাতা জানিয়েছেন, লালপুর থেকে ঈশ্বরদীগামী একটি ইঞ্জিনচালিত ভ্যানকে পেছন থেকে একটি ট্রাক ধাক্কা দিলে ঘটনাস্থলেই মৃত্যু ২ জনের। আহতদের স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে সেখানে আরো ২ জনের মৃত্যু হয়।
এদিকে, বগুড়ার শেরপুর উপজেলায় মালবাহী ট্রাক ও ধান বোঝাই ভটভটির মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছে। আহত হয়েছে আরো দুই জন।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: