অবৈধভাবে আনার সময় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা বেনাপোল সীমান্তের আমড়াখালি থেকে প্রায় দেড় কোটি টাকার ভারতীয় বিভিন্ন মালামাল আটক করা হয়েছে। বৃহস্পতিবার গভীর রাতে অভিযান চালিয়ে এসব মালামাল আটক করা হয়।
যশোর ২৬ বিজিবির কর্মকর্তারা জানান, তারা গোপনে জানতে পারেন ভারত থেকে অবৈধভাবে আনা বিভিন্ন ধরনের মালামাল এস এ পরিবহনে করে পাচার করছে। এরপর গভীর রাতে তারা যশোর-বেনাপোল সড়কের আমড়াখালি নাক স্থানে অবস্থান নেন।
এক পর্যায়ে সেখানে এস এ পরিবহনের একটি কাভার্ড ভ্যান পৌছালে বিজিবি সদস্যরা তাতে তল্লাশি চালিয়ে ২৩৭ কেজি রক্ত চন্দন কাঠ, ৮৯ হাজার পিস জন্ম নিয়ন্ত্রণ সামগ্রি এবং ২৫০টি সার্জিকাল সামগ্রি উদ্ধার করেন।
আটকৃত মালামাল কাস্টমসে জমা দেয়া হয়েছে।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: