জেলার খবর

গোপালগঞ্জ সড়ক দুর্ঘটনায় মা-শিশু সন্তানের মৃত্যু

 গোপালগঞ্জ সড়ক দুর্ঘটনায় মা-শিশু সন্তানের মৃত্যু
গোপালগঞ্জ সড়ক দুর্ঘটনায় মা-শিশু সন্তানের মৃত্যু

গোপালগঞ্জ সদর উপজেলায় একটি ট্রাকের সঙ্গে পিকআপ ভ্যানের সংঘর্ষে পিকআপে থাকা মা ও তার শিশু সন্তান নিহত হয়েছে।

নিহতরা হলেন— রুবিয়া বেগম (৩৫) ও ছেলে রিফাত (৫)। দুর্ঘটনায় রুবিয়ার স্বামী হাসিব গুরুতর আহত হয়েছেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, শনিবার ভোরে উপজেলার চন্দ্র দিঘলিয়া এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে হাসিবুর রহমান নামের এক ব্যক্তি ঢাকায় পোশাক কারখানায় চাকরি করতেন। তিনি চাকরি ছেড়ে স্ত্রী, ছেলে ও সংসারের মালামাল নিয়ে ঢাকা থেকে পিকআপ ভ্যানে গোপালগঞ্জের গ্রামের বাড়ি হরিদাসপুরে ফিরছিলেন।

পিকআপটি ভোরে চন্দ্র দিঘলিয়া এলাকায় পৌঁছানোর পর কুয়াশার মধ্যে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই হাসিবের স্ত্রী ও ছেলে নিহত হয়। গুরুতর আহত হন হাসিব। তাকে প্রথম গোপালগঞ্জ হাসপাতালে নেয়া হয়। পরে সেখান থেকে তাকে ঢাকায় পাঠানো হয়েছে। দুর্ঘটনার পরপরই পিকআপ চালক হিটু মিয়া পালিয়ে যায়।

গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম রেজা দুর্ঘটনায় মা ও ছেলের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।

তিনি বলেন, মরদেহ উদ্ধার করে গোপালগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ