জেলার খবর

মানবিক আচরণই করা হচ্ছে অনুপ্রবেশকারী রোহিঙ্গাদের প্রতি: কামাল

আসাদুজ্জামান খান কামাল
আসাদুজ্জামান খান কামাল

বাংলাদেশে অনুপ্রবেশকারী রোহিঙ্গাদের প্রতি মানবিক আচরণ করা হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

শনিবার নওগাঁয় বাজার ব্যবসা নিরাপত্তায় ক্লোজড সার্কিট (সিসি) ক্যামেরা স্থাপন কার্যক্রমের উদ্বোধন শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

এ সময় তিনি আরো বলেন বিজিবকি ও কোর্স্ট গার্ড সদস্যদের সঙ্গে আলাপ আলোচনা করে শরণার্থীশিবির থেকে সুবিধাজনক সময়ে তাদের দেশে ফেরত পাঠানো হবে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) ও কোস্টগার্ডের সর্বোচ্চ সতর্কতা সত্ত্বেও যেসব রোহিঙ্গা বাংলাদেশে অনুপ্রবেশ করছে, তাদের প্রতি মানবিক আচরণ দেখানো হচ্ছে।

অনুপ্রবেশকারীদের মধ্যে যাদের চিকিৎসা প্রয়োজন, তাদের চিকিৎসাসেবা দেয়া হচ্ছে আর যারা সুস্থ, তাদের ফেরত পাঠাচ্ছে বিজিবি এ ছাড়া শরণার্থীশিবিরে থেকে যাওয়া রোহিঙ্গাদের সুবিধাজনক সময়ে ফেরত পাঠানো হবে।

নওগাঁ শিল্প ও বণিক সমিতির সভাপতি ইকবাল শাহরিয়ারের সভাপতিত্বে সিসি ক্যামেরা কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের হুইপ ও নওগাঁ-২ (ধামইরহাট-পত্নীতলা) আসনের সাংসদ শহীদুজ্জামান সরকার, নওগাঁ-৬ (রানীনগর-আত্রাই) আসনের সাংসদ ইসরাফিল আলম, পুলিশের রাজশাহী রেঞ্জের ডিআইজি খুরশিদ আলম, জেলা প্রশাসক আমিনুর রহমান, পুলিশ সুপার মোজাম্মেল হক প্রমুখ।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ