ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় ২ জনের মৃত্যু ও আহত হয়েছেন একজন।
ময়নামতি হাইওয়ে থানার ওসি মাহবুবুর রহমান বলেন, শনিবার রাতে কুমিল্লার বুড়িচং উপজেলার কালাকচুয়ায় এ দুর্ঘটনায় তারা মারা যান।
তিনি বলেন, চট্টগ্রাম থেকে ঢাকাগামী একটি কাভার্ড ভ্যানের সঙ্গে ধাক্কা লেগে পিকআপ ভ্যানটি ছিটকে রাস্তার পাশে পড়ে যায়। এ সময় পিকআপ ভ্যানে থাকা ২ যাত্রী ঘটনাস্থলেই নিহত হন। এতে আহত হন আরো ১ যাত্রী।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: