মিয়ানমারে সেনাবাহিনীর অভিযানের মুখে পালিয়ে কক্সবাজারের সীমান্তের বিভিন্ন পয়েন্ট দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টার সময় রোহিঙ্গা বহনকারী ৬টি নৌকাসহ কমপক্ষে ৬৫ জনকে ফেরত পাঠিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি।
রোববার বিজিবির কর্মকর্তারা জানিয়েছেন ভোরে উখিয়া ও টেকনাফের নাফ নদীর বিভিন্ন সীমান্ত-পয়েন্টে এ অভিযান চালানো হয়।
উখিয়ার বালুখালী ও বান্দরবানের ঘুমধুম সীমান্ত পয়েন্ট দিয়ে অনুপ্রবেশের সময় ৩ জন পুরুষ ও ২ শিশুকে ফেরত পাঠানো হয়েছে।
এছাড়া নাফ নদীর বিভিন্ন সীমান্ত পয়েন্ট দিয়ে অনুপ্রবেশের সময় জলসীমার শূন্যরেখা থেকে রোহিঙ্গাবাহী ৬টি নৌকা ফেরত পাঠানো হয়েছে।
বিজিবির কক্সবাজার ৩৪ ব্যাটালিয়নের হিসাব অনুযায়ী, গত ১ নভেম্বর থেকে ২৭ নভেম্বর পর্যন্ত মোট ৪১৬ জন অনুপ্রবেশের চেষ্টাকারী রোহিঙ্গাকে ফেরত পাঠানো হয়েছে।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: