বাংলাদেশে অবৈধভাবে অনুপ্রবেশের সময় কক্সবাজারের টেকনাফ থেকে রোহিঙ্গাদের বহনকারী ৮টি নৌকা ফেরত পাঠিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবির সদস্যরা।
বিজিবি কর্তৃপক্ষ জানিয়েছে, সোমবার ভোর থেকে সকাল ৯টা পর্যন্ত নাফ নদীর ৪টি পয়েন্ট দিয়ে এদেশে অনুপ্রবেশের চেষ্টা করে রোহিঙ্গারা। এসময় তাদের বহনকারী ৮টি নৌকা সীমান্তের জিরো পয়েন্ট থেকে ফেরত পাঠিয়ে দেয়া হয়।
প্রতিটি নৌকায় ১০ থেকে ১৫ জন করে রোহিঙ্গা ছিলো বলে জানিয়েছে বিজিবি।
মিয়ানমারের রাখাইন রাজ্যে উদ্ভুত পরিস্থিতিতে দমন-নির্যাতন থেকে বাঁচতে কক্সবাজার সীমান্ত দিয়ে রোহিঙ্গারা বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা চালিয়ে যাচ্ছে।
গত এক সপ্তাহে টেকনাফের নাফ নদী থেকে রোহিঙ্গাবাহী প্রায় অর্ধশত নৌকা অনুপ্রবেশের চেষ্টার সময় ফেরত পাঠিয়ে দেয়া হয়েছে।
সেইসঙ্গে, সীমান্তের নজরদারি জোরদার করেছে বিজিবি।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: