জেলার খবর

উখিয়া সীমান্তে ৩৬ রোহিঙ্গাকে ফেরত পাঠিয়েছে বিজিবি

রোহিঙ্গা
রোহিঙ্গা

অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টার সময় মঙ্গলবার কক্সবাজারের নাফ নদী ও উখিয়া সীমান্তের বিভিন্ন এলাকা থেকে ৩৬ জন রোহিঙ্গা ও রোহিঙ্গাবাহী ৬টি নৌকা ফেরত পাঠিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

আমাদের সংবাদদাতা জানিয়েছে, ভোরে বাংলাদেশে অবৈধভাবে অনুপ্রবেশের চেষ্টার সময় টেকনাফের নাফ নদীর বিভিন্ন পয়েন্ট থেকে রহিঙ্গাদের বহনকারী ৬টি নৌকা ফেরত পাঠায় বিজিবি। এছাড়াও উখিয়া সীমান্তের পালনখালী এলাকা দিয়ে অনুপ্রবেশের চেষ্টার সময় আরো ৩৬ জন রোহিঙ্গাকে ফেরত পাঠানো হয়।

মিয়ানমারের রাখাইন রাজ্যে উদ্ভুত পরিস্থিতিতে দমন-নির্যাতন থেকে বাঁচতে কক্সবাজার সীমান্ত দিয়ে রোহিঙ্গারা বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা চালিয়ে যাচ্ছে।

গত এক সপ্তাহে টেকনাফের নাফ নদী থেকে রোহিঙ্গাবাহী অর্ধশত নৌকা অনুপ্রবেশের চেষ্টার সময় ফিরিয়ে দেয়া হয়। সীমান্তের নজরদারি জোরদার করেছে বিজিবি।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ