ময়মনসিংহের ফুলবাড়িয়ায় ডিগ্রী কলেজ সরকারিকরণের দাবিতে রোববার পুলিশের সঙ্গে সংঘর্ষে কলেজ শিক্ষকসহ ২ জন নিহত হওয়ার ঘটনা সরেজমিন পরিদর্শন করেছেন জাতীয় মানবাধিকার কমিশনের চার সদস্যের একটি তদন্ত কমিটি।
বুধবার সকালে তদন্ত কমিটির প্রধান প্রফেসর আক্তার হোসেনের নেতৃত্বে কমিটির সদস্যরা ফুলবাড়িয়ায় যান। তারা ফুলবাড়িয়া ডিগ্রী কলেজ পরিদর্শন করেন এবং সেখানকার শিক্ষক, শিক্ষার্থী, কর্মচারী ও ঘটনার প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলেন।
আগামী তিন কর্মদিবসের মধ্যেই তারা তদন্ত প্রতিবেদন জমা দিবেন বলে জানিয়েছেন কমিটির সদস্যরা।
এদিকে, তদন্ত কমিটির সঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তা লিরা তরফদার ঘটনাস্থলে গেলে স্থানীয়রা তাকে ধাওয়া দেয়। পরে পুলিশের পাহাড়ায় ঘটনাস্থল ত্যাগ করেন তিনি।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: