যশোর সদর উপজেলায় দুই পক্ষে ‘গোলাগুলি’ পর ঘটনাস্থলে গিয়ে বৃহস্পতিবার অজ্ঞাতপরিচয় এক যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধারের কথা জানিয়েছে পুলিশ।
নিহত যুবকের বয়স আনুমানিক ২৮ বছর বলে জানালেও তার নাম-ঠিকানা বলতে পারেনি পুলিশ।
কোতোয়ালি মডেল থানার ওসি ইলিয়াস হোসেন বলেন, পাঁচবাড়িয়া প্রাথমিক বিদ্যালয়ের কাছে যশোর-মাগুরা মহাসড়কে দুই পক্ষের গোলাগুলির খবর পেয়ে রাত ২টার দিকে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। এ সময় সেখান থেকে গুলিবিদ্ধ অবস্থায় ওই যুবককে উদ্ধার করে হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনাস্থল থেকে পুলিশ একটি ওয়ান শুটারগান, এক রাউন্ড গুলি ও একটি গুলির খোসা উদ্ধার করেছে বলে জানান ওসি ইলিয়াস।
যশোর সদর হাসপাতালের চিকিৎসক আবদুর রশিদ বলেন, পুলিশ ওই যুবককে হাসপাতালে আনার আগেই তার মৃত্যুথ হয়। তার মাথার ডান পাশে একটি গুলি লেগেছে।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: