জেলার খবর

উত্তরাঞ্চলের ১৬ জেলায় পণ্যবাহী পরিবহন ধর্মঘট শুরু

পরিবহন ধর্মঘট শুরু
পরিবহন ধর্মঘট শুরু

পুলিশি হয়রানি বন্ধসহ সাত দফা দাবিতে উত্তরাঞ্চলের ১৬ জেলায় অনিদির্ষ্টকালের ধর্মঘট শুরু করেছে উত্তরবঙ্গ ট্রাক, ট্যাংকলরি, কাভার্ডভ্যান ও পিকআপ মালিক-শ্রমিক ঐক্য পরিষদ।

ফলে এসব জেলায় বৃহস্পতিবার সকাল থেকে সব ধরনের পণ্যবাহী যানবাহন চলাচল বন্ধ রয়েছে।

বগুড়ার মহাসড়কগুলোতে লাঠি নিয়ে অবস্থান করছেন ট্রাক শ্রমিকরা। সড়কে কাভার্ডভ্যান চলাচল করতে দেখলেই পথরোধ করছেন তারা। বিভিন্ন সড়কে মালবোঝাই ট্রাক দাঁড়িয়ে থাকতে দেখা গেছে।

এদিকে, কোনো ঘোষণা ছাড়াই ধর্মঘট শুরু হওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন ব্যবসায়ীরা। পচনশীল পণ্য নিয়ে বিপাকে পড়েছেন তারা।

দাবি আদায় না হওয়া পর্যন্ত ধর্মঘট চলবে বলে জানিয়েছেন শ্রমিক নেতারা।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ