কক্সবাজারের উখিয়া সীমান্ত এলাকা ও নাফ নদীর বিভিন্ন পয়েন্ট দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টার সময় দুইটি নৌকাসহ কমপক্ষে ২২ জন রোহিঙ্গাকে ফেরত পাঠিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
আমাদের সংবাদদাতা জানিয়েছেন, শুক্রবার রাত থেকে শনিবার ভোর পর্যন্ত বিভিন্ন সময় উখিয়া ও নাফ নদী দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা করলে বিজিবি তাদের ফেরত পাঠায়। রোহিঙ্গা অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে বিজিবি'র নজরদারি অব্যাহত রয়েছে।
মিয়ানমারের রাখাইন রাজ্যে সে দেশের সেনাবাহিনীর অভিযানের কারণে কক্সবাজারের উখিয়া ও টেকনাফ সীমান্ত দিয়ে রোহিঙ্গারা অনুপ্রবেশের চেষ্টা করছেন।
গত এক মাসে নাফ নদী দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টাকালে প্রায় দুই হাজার রোহিঙ্গাকে ফেরত পাঠানো হয়।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: